প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৬, ১২:৩৯ পি.এম
ঝালকাঠিতে শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু

ঝালকাঠির নলছিটি ফেরিঘাট এলাকায় শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের দ্রুত তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকায় এসে ওই নারী তাঁর শিশু সন্তানকে নিয়ে হঠাৎ নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন কোনো সময় নষ্ট না করে নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। অল্প সময়ের মধ্যেই মা ও শিশুকে জীবিত উদ্ধার করে নদী থেকে তীরে আনা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক কলহের জেরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই নারী এমন পদক্ষেপ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, উপস্থিত লোকজনের তাৎক্ষণিক উদ্যোগ না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com