যশোর প্রতিনিধি
যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (কারাবন্দি নং ৮৭০৯) আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার থেকে ৬টার মধ্যে কারাগারের কার্পেট চত্বরে দরজা ভেঙে ঢুকে তিনি গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। কর্তব্যরত কারারক্ষীরা দ্রুত উদ্ধার করলেও তাঁর মৃত্যু ঘটে।
জেলার আবিদ আহমেদ জানান, মিজানুর রহমান গত ২৪ জুলাই হত্যা মামলায় কারাগারে আসেন এবং কপোতাক্ষ-৩ ভবনে ছিলেন। কৌশলে তিনি কার্পেট চত্বরে ঢুকে আত্মহত্যা করেন। বিষয়টি পরিবারকে জানানো হয়েছে; তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
নিহত কয়েদি মিজানুর রহমান(৮৭০৯) যশোরের শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com