প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ১২:৫৫ পি.এম
বাহরাইনে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

বাহরাইনে কর্মস্থলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের প্রবাসী জসিম আহমেদ (গফফার মিয়ার ছেলে) নিহত হয়েছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল আনুমানিক ১১টার দিকে বাহরাইনে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করার সময় অসাবধানতাবশত তিনি একটি চলন্ত ড্রাম মিক্সার মেশিনের ভেতরে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, জসিম আহমেদ প্রায় ছয় বছর ধরে বাহরাইনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার আয়ের ওপরই পুরো পরিবার নির্ভরশীল ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনরা জানান, বর্তমানে জসিম আহমেদের মরদেহ বাহরাইনের স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি ও পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত বাংলাদেশে এনে নিজ গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করা হবে।
স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জসিম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com