কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব আবু হানিফ রানার ওপর হামলা এবং পরিষদ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভাগীয় কমিশনারের নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের দায়িত্ব পুনর্বহালের কথা ছিল। বিষয়টি জানাজানি হলে বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকশ নেতাকর্মী ও সমর্থক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউনিয়ন পরিষদের সচিব আবু হানিফ রানার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com