সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা ও আলোচনা সভায় গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে তিনি বলেন, নেতৃত্বের পর্যায়ে থাকা কোনো ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে জামায়াতে ইসলামী তার সঙ্গে কোনো আপস করে না। তিনি জানান, ঘটনার পর সংশ্লিষ্ট দুই পরিবারের সদস্যদের নিয়ে বৈঠকের মাধ্যমে পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করা হলেও দল বিষয়টিকে অনৈতিক হিসেবে বিবেচনা করে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।
বক্তব্যে তিনি বলেন, একজন সাধারণ মানুষের ভুল এবং একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তির ভুলের প্রভাব এক নয়। সমাজ নেতৃত্বের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে উচ্চতর নৈতিক মান প্রত্যাশা করে। তাই একজন সংসদ সদস্য বা শীর্ষ নেতার অনৈতিক কর্মকাণ্ড আরও গুরুত্বের সঙ্গে বিবেচিত হয় এবং সে কারণেই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, জামায়াতে ইসলামী নৈতিকতা, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দলীয় পরিচয়, পদ-পদবি বা ব্যক্তিগত প্রভাব কোনোভাবেই অনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারে না। অনুষ্ঠানের শেষদিকে তিনি শিবপুরসহ এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com