প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৯:১৭ পি.এম
বিলের পানিতে পড়ে কৃষক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

নওগাঁর রাণীনগর উপজেলার বেলবাড়ি এলাকায় বিলের পানিতে পড়ে আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিল থেকে ঘাস কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল মন্ডল। পথে অসাবধানতাবশত তিনি নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান। ঘটনাস্থলে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কৃষকের কোনো খোঁজ মেলেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ডুবুরি দল পৌঁছানোর পর বিলের বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালানো হবে।
নিখোঁজ আব্দুল মন্ডল উপজেলার বেলবাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com