যশোরের শার্শা উপজেলায় আকিজ গ্রুপের একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই ২০২৬) উপজেলার বাগআঁচড়া এলাকার জনসেবা ক্লিনিকের পাশে জোড়া ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ সাতক্ষীরার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জতের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com