নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মনিরা বেগম (২২) উপজেলার ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে মনিরা বেগমকে এলোপাতাড়ি আঘাত করেন ফরহাদ। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com