
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে দলীয় নেতাকর্মীরা হাতে মশাল ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর রেলগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা সুলতান মারুফ তালহা, আবু রায়ান, মিজানুর রহমান মিজান এবং জুলাই যোদ্ধা হাসিবুর রহমান ও মো. অন্তর।
বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে দলের কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com