পটুয়াখালী শহরের আরামবাগ লেকপাড় রোডসংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই নারীকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দুই নারীর কাছ থেকে দুই প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একজন আইনজীবীর নাম উল্লেখ করে তাকে মূল হোতা বলে দাবি করেছেন।
তবে পটুয়াখালী সদর থানা পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ওই আইনজীবীর বিরুদ্ধে মাদক-সংক্রান্ত কোনো অভিযোগের সত্যতা বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com