প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ৮:০৩ পি.এম
সাপে কাটা গৃহবধূকে ওঝার ঝাড়ফুঁক, পরে মৃত্যু

-
নাটোরের লালপুর উপজেলায় সাপের কামড়ে লতা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী-বুধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সাইদুর রহমানের স্ত্রী লতা খাতুন বিকেল ৫টার দিকে নিজ বাড়ির খড়ের ঘরে কাজ করার সময় ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে অজ্ঞাত একটি সাপ কামড় দেয়। প্রাথমিকভাবে তিনি নিজেই কাপড় দিয়ে পা বেঁধে ক্ষতস্থানে চাপ প্রয়োগ করেন।
এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে উপজেলার ডেবরপাড়া এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। দীর্ঘ সময় পর অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com