চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি সড়কের সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয়রা। শুক্রবার (৩১ জুলাই) চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কে ধানের চারা রোপণ করে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চলাচলকারীদের।
বারবার দাবি জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় শেষ পর্যন্ত ধানের চারা রোপণের মাধ্যমে সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ জানান এলাকাবাসী। তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com