বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আইন থাকার পরও পলাতক আসামিকে দেশে ফিরিয়ে না দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অসম্মান। তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দেশত্যাগের দিনের সঙ্গে মিলিয়ে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার ঘটনায় দিল্লির ইন্ধন রয়েছে বলে তার দলের ধারণা।
এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, গ্যাস, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com