
কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের আওতায় সরকারের বরাদ্দকৃত অনুদানের ব্যাংক চেক অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
এ সময় তিনি বলেন, সরকারের বরাদ্দকৃত সব অনুদান স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং প্রতিটি বরাদ্দের হিসাব জনগণের কাছে তুলে ধরা হবে। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের মধ্যে প্রাপ্ত বরাদ্দ বিতরণ করা হচ্ছে। অন্য আবেদনকারীদের জন্য বরাদ্দ এলে পর্যায়ক্রমে তা বিতরণ করা হবে বলেও জানান তিনি।
পরে দেবিদ্বারবাসীর সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি মতামত জানতে এমপি হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে ‘জনতার সঙ্গে কথা’ শীর্ষক একটি উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আয়োজকরা জানান, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক ও জনমুখী কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com