চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কার্যালয় থেকে জারি করা এক প্রশাসনিক আদেশে কচুয়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে (ইউপি প্রশাসনিক কর্মকর্তা) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করা আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১০ আগস্ট ২০২৬ থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
বদলিকৃত কর্মকর্তারা হলেন—
মো. ওয়ালী উল্লাহ: কড়ইয়া ইউনিয়ন পরিষদ (কচুয়া) থেকে সাচি পূর্ব ইউনিয়ন পরিষদ, ফরিদগঞ্জ।
মকবুল হোসেন পাটোয়ারী: কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ থেকে এখলাশপুর ইউনিয়ন পরিষদ, মতলব উত্তর।
মোহাম্মদ ফখরুল আহমেদ: আত্রাখপুর ইউনিয়ন পরিষদ থেকে গঙ্গাবরপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ, হাজীগঞ্জ।
নৃপেন্দ্র চক্রবর্তী: গোহাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ, হাজীগঞ্জ।
চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক স্বাক্ষরিত এ আদেশ ৬ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com