
অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশে যেন আর কোনও স্বৈরশাসক তৈরি না হয়। সেজন্য সরকার কোনও ভুল করলে সবাই মিলে সংশোধন করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না।
শুক্রবার (৭ আগস্ট) রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের ৫৪তম কমিশনিং ডে ও ফেলোশিপ ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, রাজনৈতিক দলগুলোরও ভুল আছে। তাদেরও শেখার অনেক কিছু আছে। সাম্য-মানবিক মর্যাদা আর গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের যুদ্ধের মতোই গণতন্ত্রের জন্য চব্বিশের জুলাই-আগস্টে যুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের এত বছর পরও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ও অর্থের প্রতি লোভের কারণেই এই অবস্থা।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com