
পার্থ ও ব্রিসবেনে সিরিজের প্রথম দুই টেস্টে দাপুটে জয় পেয়েছিল অজিরা। প্রথমটি দু’দিন এবং অপরটিতে ফল এসেছে চার দিনে। চলমান অ্যাশেজে এই প্রথম পাঁচ দিনে গড়াল ম্যাচ। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
এই জয়ে টানা তৃতীয় টেস্ট জিতে ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এবারের আগে ২০০২–০৩ মৌসুমে ১১ দিনের মধ্যে অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। দুই দশকের বেশি সময় পর স্টিভ ওয়াহর দলের রেকর্ডের পাশে ভাগ বসিয়েছে প্যাট কামিন্স বাহিনী।
রোববার (২১ ডিসেম্বর) ইংলিশদের শেষ দিনটা দিনটা শুরু হয়েছিল ২২৮ রানে পিছিয়ে থেকে। সম্বল ছিল মাত্র ৪ উইকেট। স্মিথ ও জ্যাকসের ব্যাটে এদিন ভালোই শুরু করে সফরকারীরা।
২ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনের খেলা শুরু করা স্মিথ থামেন ৬০ রানে স্টার্কের শিকার হয়ে। অষ্টম উইকেটে কার্সকে নিয়ে আরেকটি বড় জুটি গড়ে তোলার চেষ্টা করেন জ্যাকস। যে জুটি ইংল্যান্ডের লক্ষ্য নিয়ে যায় একশ'র নিচে।
কিন্তু জ্যাকস ৪৭ রানে স্টার্কের শিকার হওয়ার পরই ম্যাচ থেকে ছিটকে যায় স্টোকসের দল। শেষ দুটি উইকেটের একটি স্টার্ক ও অন্যটি তুলে নেন বোলান্ড। আর এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেনে মিচেল স্টার্ক, নাথান লায়ন ও।প্যাট কামিন্স। সিরিজের ফলাফল নির্ধারিত হলেও আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিয়ে ফের মাঠে ফিরবে অ্যাশেজের লড়াই।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com