হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি মেনে কোন আলোকসজ্জা, গেট ,প্যান্ডেল সড়কের উপরে নির্বাচনী ক্যাম্প করা যাবে না। প্রত্যেক ওয়ার্ডে নিজ, নিজ রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীদের একটি করে নির্বাচনী ক্যাম্প সহ ইউনিয়ন পর্যায়ে একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে। দলীয় কার্যালয়ে কোন নির্বাচনী ক্যাম্প স্থাপন বা কোন কার্যক্রম চালানো যাবে না। প্রচার প্রচারণার কাজে ৩টির বেশি মাইক ব্যবহার করা এবং বিকাল ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালানো যাবে। নির্বাচনী সভা, সমাবেশ করার আগে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে অনুমতি নিতে হবে। এবং বিশেষ নিরাপত্তার জন্য ২৪ ঘন্টা আগে পুলিশ প্রশাসনকে জানাতে হবে। কোন প্রকার দেওয়াল লিখন, দেয়ালে পোস্টার মারা ,গাছে পোস্টার ঝোলানো থেকে প্রার্থীদের নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে আচরণবিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে সে ব্যাপারে সবাইকে আচরণবিধি মেনে চলার সতর্ক উচ্চারণ করেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসন তথা সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ পুলিশ, আনসার, বিজিবি ,আর্মি সার্বক্ষণিক টহল এবং নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। কোন ধরনের নাশকতা বা নির্বাচনে বিশৃঙ্খলা ঘটানোর মতন কোন তথ্য থাকলে তা প্রশাসনকে সাথে সাথে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়। প্রতীক বরাদ্দের আগে কোন প্রকার সভা ,সমাবেশ প্রচার-প্রচারণা চালানোর জন্য নিষেধ করা হয়। নিষেধ অমান্য করলে ওই প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। এয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও সমন্বিত রাখার জন্য নির্বাচনী কাজে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ রিটার্নিং কর্মকর্তা যা যা করার দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য সেটাই করবে বলে প্রার্থী, জনপ্রতিনিধি সহ রাজনৈতিক সুধী সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন সীমান্তবর্তী এলাকা কঠোর নজরদারিতে রাখার জন্য বিজিবি সার্বক্ষণিক সহায়তা ও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে রবিবার(২৮ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার উপরোক্ত কথাগুলো বলেন। সভায় উপজেলা নির্বাচন অফিসার আলী সোহাল জুয়েলের পরিচালনায় নির্বাচনী বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আরিফিন জুয়েল (বি পি এম), থানার অফিসার্স ইনচার্জ মোঃ জুয়েল হোসেন । এ ছাড়াও উক্ত সভায় নির্বাচনী বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক ব্যক্তিবর্গ সহ সুধি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সময় বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন, আবু হামজা সহ সুধি সাংবাদিকরা বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com