প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৬:৫৭ পি.এম
লক্ষ্মীপুরে আসনে মনোনয়নপত্র যাচাই: ৬ প্রার্থীর বাতিল, ৩ জনের স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং তিনজনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
মনোনয়ন যাচাইয়ে লক্ষ্মীপুর-১ আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম এবং স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন।
লক্ষ্মীপুর-২ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন—গণঅধিকার পরিষদের আবুল বাশার,
এবি পার্টির কেফায়েত উল্যা এবং
বাংলাদেশ কল্যাণ পার্টির ফরহাদ মিয়া।
অন্যদিকে লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদের মনোনয়নপত্র ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে। এই আসনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয়েছে।
এছাড়া বিভিন্ন অনিয়ম ও কাগজপত্রের ঘাটতির কারণে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তারা হলেন—
ইসলামিক আন্দোলন বাংলাদেশের **জাকির হোসেন (লক্ষ্মীপুর-১),
ইসলামিক আন্দোলনের হেলাল মিয়া (লক্ষ্মীপুর-২),
এবং লক্ষ্মীপুর-৩ আসনের এনপিপি প্রার্থী সামছুদ্দিন।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল ও ত্রুটি সংশোধন করতে পারলে স্থগিত প্রার্থীদের বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মনোনয়ন যাচাই শেষে লক্ষ্মীপুরের তিনটি আসনেই নির্বাচনী তৎপরতা ও রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com