প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১১:০৭ এ.এম
রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার এবং সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে নিলুফা ইয়াসমিন লেলিকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া আহ্বায়ক ছাড়াও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা পেশায় একজন বৈমানিক এবং একই সঙ্গে একজন সফল উদ্যোক্তা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পূর্বের উপজেলা মহিলা দলের কমিটির সঙ্গে সমন্বয় করে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় মোল্লাহাট উপজেলা মহিলা দল সাংগঠনিকভাবে দুর্বল অবস্থায় ছিল। নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় আহ্বায়ক রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, “মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক হিসেবে আমাকে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “মহিলা দলের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মোল্লাহাট উপজেলা মহিলা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com