August 19, 2026, 4:59 pm
শিরোনাম :
আগের সরকার বলত ‘সব বন্ধ কর, দেখাই আগে কী ছিল’: জাহেদ বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর সন্ধান মিলছে না, ক্যামেরায় ধরা পড়েনি গত এক মাসে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা পল্লীবিদ্যুৎ ও এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২ আটক ২ বেপরোয়া অটোরিকশা ও অবৈধ চার্জিং নিয়ে বাড়ছে জনউদ্বেগ পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু, বাসা থেকে মরদেহ উদ্ধার মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ খেলাফত মজলিসের কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

আগের সরকার বলত ‘সব বন্ধ কর, দেখাই আগে কী ছিল’: জাহেদ

অভয়নগর প্রতিবেদক

দেশের বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, মানুষ কষ্ট পাচ্ছেন, আর প্রধানমন্ত্রী জনগণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছেন। অথচ আগের সরকার বলত, ‘সব বন্ধ কর, দেখাই আগে কী ছিল।’ বিগত সময়ে এমন কথাই বলা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে নজরুলবর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণ বর্তমান সরকারকে একটি বড় বিজয় এনে দিয়েছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করবে। এ লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বিগত দিনে সরকারি কর্মকর্তারা এমন একটি সরকারের সঙ্গে কাজ করেছেন, যাদের নির্বাচিত হওয়ার কোনো দায় ছিল না। ওই সরকারের ইচ্ছা ছিল অনন্তকাল ভোট চুরি করে ক্ষমতায় থাকা। সুতরাং তারা দেশের জনগণের কথা ভাবেনি। ভোটের ব্যবস্থা সঠিক থাকলে সরকার সারাক্ষণ জনগণের কথা বিবেচনা করত। বর্তমান সরকারের ১৮০ দিন পার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টা ও বিশেষজ্ঞরা সরকারের এই সময়ের কার্যক্রম মূল্যায়ন করছেন। আগামী ছয় মাস পর প্রতিটি মন্ত্রণালয়ের কাজ মূল্যায়ন করা হবে এবং এ প্রক্রিয়ার সঙ্গে সরকারের সব অংশকে যুক্ত হতে হবে। পাঁচ বছর পর জনগণের কাছে যেতে হবে এবং কোন ক্ষেত্রে কী করা হয়েছে, তা জনগণকে জানাতে হবে। এজন্য সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে একটি ভালো নির্বাচনী ও গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। সরকারের সঙ্গে জনগণের যোগাযোগ থাকবে এবং জনগণের ইচ্ছাকে সরকার মূল্যায়ন করবে। তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ব্যালট পেপার হিসেবেও মূল্যায়ন করেননি। শিশু-কিশোররা নানা ধরনের আসক্তিতে ডুবে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহপাঠ্য কার্যক্রমে যুক্ত করতে হবে। খেলাধুলা, সংগীত, নৃত্যসহ নানা সহপাঠ্য কার্যক্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায়—এ বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। প্রচলিত সার্কাস ও যাত্রাপালা থেকে খারাপ বিষয়গুলো বাদ দিয়ে পুনরায় এসব আয়োজনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মতালেব সরকারসহ রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও কালচারাল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার