August 15, 2026, 10:14 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ইতালির সঙ্গে এলওআই স্বাক্ষর ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ’র মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা প্রাক-চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। বিমান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার পথে এটি একটি বড় পদক্ষেপ।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিমান বাহিনী সদর দফতরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই এলওআই স্বাক্ষরিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এতে বলা হয়, এই অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখসারিতে যু্দ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে এই এলওআইয়ের আওতায় লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমান বাহিনীকে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান সরবরাহ করবে।



ফেসবুক কর্নার