August 15, 2026, 10:26 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

এবার দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

ইসমাইল হোসেন

রাজধানীর দক্ষিণখানের কাওলায় দুই বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে কাওলা টেকবাড়ী এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাসায় ফিরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এজন্য প্রতিবেশী এক শিশুকে অভিযুক্ত করেছেন তিনি। আহত শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

দক্ষিণখান থানার ওসি শরীফুল ইসলাম  বলেন, জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালে শিশুটির মা সাংবাদিকদের জানান, তিনি পেশায় গৃহকর্মী। দুপুর ১টার দিকে কাওলার ভাড়া বাসায় সন্তানকে রেখে কাজে যান। সাধারণত তাঁর অনুপস্থিতিতে প্রতিবেশীরা শিশুটিকে দেখে রাখেন। কাজ শেষে দুপুর আড়াইটার দিকে তিনি বাসায় ফেরেন। ওই সময় শিশুটিকে কান্নারত অবস্থায় দেখেন। তার শরীরে রক্তের দাগ এবং পরনের পোশাক ভেজা ছিল। তিনি বুঝতে পারেন, মেয়েটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। তখনই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীর মা জানান, শিশুটির বাবা আড়াই বছর আগে তাকে ছেড়ে চলে গেছেন। তখন তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জন্মের পর একাই তাকে বড় করে তুলছেন। এজন্য তিনি গৃহকর্মী হিসেবে বিভিন্নজনের বাসায় কাজ করেন। তাঁর অবুঝ সন্তান প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুর সঙ্গে প্রতিদিনই খেলা করে। আজও তারা একসঙ্গে খেলা করছিল। তিনি ঘটনার সময় উপস্থিত না থাকলেও বর্ণনা শুনে ধারণা করছেন, ওই ছেলেটিই এ কাজ করেছে।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, শিশুটির গোপনাঙ্গে রক্তাক্ত জখম রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সে দ্রুত সেরে উঠবে বলে আশাবাদী চিকিৎসকরা।



ফেসবুক কর্নার