August 15, 2026, 7:01 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

খালেদা জিয়াকে উৎসর্গ করে শফিক তুহিনের গান

অভয়নগর প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে একটি গান করেছেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ‘আপসহীন নেত্রী’ গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর তার নিজেরই।

গানটির কথা—আপসহীন নেত্রী তুমি আপস করোনি বলে/ দেশের মানুষ দেশের প্রয়োজনে তোমার কথাই বলে/ তোমার নামে স্লোগান দিলে/ রক্তে আগুন জ্বলে।
৩০ ডিসেম্বর শফিক তুহিনের ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে গানটি।

শফিক তুহিন বলেন, ‘‘এ বছরের শুরুর দিকে গানটি লিখেছিলাম। ম্যাডাম লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরে গানটি শুনেছিলেন। কথা ছিল বড় করে গানটির চিত্রায়ণ করা হবে। তারপর ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।

এর মধ্যে আবার ম্যাডাম অসুস্থ হয়ে পড়লেন। আমিও আর এগোতে পারিনি। তার চলে যাওয়ার দিনেই গানটি তাঁকে উৎসর্গ করে প্রকাশ করেছি।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তার ইন্তেকালে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। রাজনীতি থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানান তাকে।



ফেসবুক কর্নার