August 17, 2026, 7:49 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

খুলনা টিটিসিতে জব ফেয়ারের শুভ উদ্বোধন 

অভয়নগর প্রতিবেদক

মোঃ মামুন মোল্লা খুলনা
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে  ২১ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায়  জব ফেয়ার এর শুভ উদ্বোধন হয়। খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান জব ফেয়ারের শুভ উদ্বোধন করেন। জব ফেয়ার পরিচালনা কমিটির সভাপতি ইন্সট্র্যাক্টর প্রণব কুমার সাহা এর সভাপতিত্বে এবং সদস্য সচিব চীফ ইন্সট্র্যাক্টর হায়দার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জব ফেয়ার পরিচালনা কমিটির সদস্য সিনিয়র ইন্সট্র্যাক্টর শিব শংকর হাওলাদার, সদস্য সানজিদা আক্তার, হযরত আলী বুলেট, গৌরাঙ্গ কুমার পাল, রবীন্দ্রনাথ মন্ডল সহ খুলনা টিটিসির ইন্সট্র্যাক্টর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।জব ফেয়ারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ( বোয়েসেল), প্রাণ-আরএফএল, ব্র্যাক ,আকিজ  গ্রুপ, হ্যামকো গ্রুপ, সিঙ্গার , ওয়ালটন , বসুন্ধরা গ্রুপ সহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করেন। জব ফেয়ারের শুভ উদ্বোধন শেষে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান বলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ কারিগরি প্রশিক্ষণের কেন্দ্রের জব ফেয়ারে অংশগ্রহণ করেছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন  ট্রেডের শিক্ষার্থীরা তাঁদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি সুযোগ পাবে। তিনি বলেন আমরা খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে প্রতি বছর এ ধরনের জব ফেয়ারের আয়োজন করার চেষ্টা করব।তিনি আরো বলেন খুলনা টিটিসিতে আরবি ,ইতালিয়ান, জাপানি ,কোরিয়ান সহ বিভিন্ন দেশের ভাষা এবং দক্ষতার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানি কার্যক্রম  অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার