August 17, 2026, 2:26 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার ভারতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

খুলনায় আচরণবিধি লঙ্ঘনকারী ব্যানার-ফেস্টুন অপসারণ

Reporter Name

শেখ রাজু আহমেদ খুলনা-
নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি প্রতিপালনে খুলনার বটিয়াঘাটা উপজেলায় অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে অভিযান পরিচালনা করা হয়েছে। খুলনা-১ বটিয়াঘাটা আসনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব সাত ঈল ইভানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রার্থীদের টাঙানো প্রচারণা সামগ্রী সরিয়ে নেওয়া হয়।
অভিযানকালে গল্লামারী ব্রিজ থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের দুই পাশের সকল প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়। এছাড়া জিরো পয়েন্ট এলাকায় টাঙানো ব্যানার ও ফেস্টুন, জিরো পয়েন্ট থেকে যশোর রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশের প্রচারণা সামগ্রী এবং জিরো পয়েন্ট থেকে কৈয়া বাজার পর্যন্ত রাস্তার উভয় পাশের ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে পুরো উপজেলাজুড়ে এই অভিযান চলমান থাকবে। আগামীকাল জিরো পয়েন্ট হয়ে রূপসা সেতু রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশের প্রচারণা সামগ্রী অপসারণ করা হবে। পাশাপাশি গল্লামারী থেকে সাচিবুনিয়া পর্যন্ত সড়ক, সাচিবুনিয়া থেকে পানখালী ফেরিঘাট পর্যন্ত সড়ক এবং বটিয়াঘাটা উপজেলা সদর বাজার এলাকা ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় টাঙানো সকল ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেওয়া হবে।
এছাড়া আগামী ১৭ ডিসেম্বর আমিরপুর ইউনিয়নের সীমানা থেকে ভান্ডারকোট ইউনিয়নের হালিয়া ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে টাঙানো সকল প্রচারণা সামগ্রী অপসারণ করা হবে বলে জানানো হয়েছে।
প্রশাসন জানায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার-ফেস্টুন টাঙালে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার