August 16, 2026, 3:50 am

জেলেপল্লীতে ড. ফরিদুলের মানবিক সমাজ গঠনের প্রত্যয়

Reporter Name

মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে রামপাল-মোংলার মানুষদের নয়নের মণি শেখ ফরিদুল ইসলাম ছুটে গেছেন দুবলার চরে। ২৫ জানুয়ারি রবিবার দুপুরে তিনি জেলেপল্লীতে স্থানীয় জেলে সম্প্রদায়ের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
মতবিনিময়ে জেলেরা তাদের দৈনন্দিন জীবনসংগ্রাম, জীবিকার সংকট, সামাজিক নিরাপত্তা ও মৌলিক সুযোগ-সুবিধার অভাবের কথা তুলে ধরেন। তারা সমাজ উন্নয়নে নিজেদের মূল্যবান পরামর্শও প্রদান করেন।
শেখ ফরিদুল ইসলাম মনোযোগসহকারে জেলেদের বক্তব্য শোনেন এবং আশ্বাস দেন যে, উল্লিখিত সমস্যাগুলো সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তার এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
ইনশাআল্লাহ, ফরিদ ভাইয়ের নেতৃত্বে রামপাল-মোংলার জনপদে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা হবে—এমন প্রত্যাশা এখন সাধারণ মানুষের কন্ঠে স্পষ্ট।



ফেসবুক কর্নার