August 15, 2026, 8:00 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে? জানা গেলো

অভয়নগর প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বাগদান অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। ডিসেম্বর মাসের মাঝামাঝি তার বাগদান হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান পেছানো হয়েছিল।

জানা গেছে, চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে ফরহাদের অনুষ্ঠিত হবে। তার বাড়ি ফেনী জেলায়।

আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে তাদের বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আজ মঙ্গলবার ডাকসু ও ঢাবি শিবিরের একাধিক সদস্য নিশ্চিত করেছেন। এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিবিরের ঢাবি শাখার দায়িত্বশীল এক ব্যক্তি কালবেলাকে বলেন, ছোট পরিসরে কাল ডাকসুর জিএস এবং এজিএস বাগদান সম্পন্ন করবেন। তাদের আকদ অনুষ্ঠান চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।

ফরহাদের পরিবারের একজন সদস্য জানিয়েছেন, ডাকসু জিএস এসএম ফরহাদের সঙ্গে চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার বাগদান অনুষ্ঠিত হবে। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী এলাকায়।

এদিকে, রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকের এক পোস্টে লেখেন, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দেয়া ও শুভ কামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন



ফেসবুক কর্নার