August 16, 2026, 1:36 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলায় রায় ৪ মার্চ

অভয়নগর প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলায় রায় ৪ মার্চ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন।

এ মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতকরা হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া পলাতক আছেন।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। ওইদিন মামলার আসামিদের খালাস চান তাদের আইনজীবীরা। তবে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন রাষ্ট্রপক্ষ। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৪ জন।

 



ফেসবুক কর্নার