August 17, 2026, 4:15 pm
শিরোনাম :
পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

দুর্যোগে মানুষের পাশে চট্টগ্রামে জরুরি সেবা টিম, টানা দুই দিন মাঠে নিরলস কাজ

মিজান

টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে টানা দুই দিন মাঠে কাজ করেছে লোহাগাড়ার জরুরি সেবা টিম। পানিবন্দি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন টিমের সদস্যরা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে তারা পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেন এবং অসুস্থ, শিশু ও বয়স্ক ব্যক্তিদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে সহযোগিতা করেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন।
জরুরি সেবা টিমের পক্ষ থেকে জানানো হয়, টিমের শতাধিক স্বেচ্ছাসেবক গত দুই দিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় তারা বন্যাদুর্গত মানুষের পাশে থেকে জরুরি সহায়তা প্রদান করছেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে টিমের সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে জরুরি সেবা টিমের সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়ে সাহস ও স্বস্তি ফিরিয়ে দিয়েছেন। তাদের মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের এমন দায়িত্বশীল ভূমিকা সমাজে মানবিকতা ও সামাজিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।



ফেসবুক কর্নার