August 17, 2026, 10:36 am

দেবিদ্বার–ভিংলাবাড়ি সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আইয়ুব রহমান নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বার–ভিংলাবাড়ি কুমিল্লা–সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ফলে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে কার্যকর সংস্কার না হওয়ায় ভোগান্তি দিন দিন বাড়ছে। ভারী যানবাহনের চাপ, টানা বৃষ্টিপাত এবং সড়কের ক্ষয়ক্ষতির কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।
যানবাহনের চালকদের অভিযোগ, ভাঙাচোরা সড়ক ও যানজটের কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
এলাকাবাসী দ্রুত সড়কটির টেকসই সংস্কার, যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার