August 15, 2026, 7:00 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’

অভয়নগর প্রতিবেদক

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের সমালোচনা করে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ভোগে রয়েছে, তখন প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি এ পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এক পথসভা শেষে অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের মানুষ যখন বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা, তখন তাদের পাশে দাঁড়ানো জরুরি। তিনি সরকারের প্রতি বন্যাকবলিত মানুষের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিচার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে অনেক রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও পরে জনগণের পাশে থাকে না। এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দল অন্যায়ের সঙ্গে আপস করবে না এবং কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষ গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আশায় রাজপথে নেমেছিল। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ ও পুলিশ ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সভা শুরুর আগে আকস্মিক বন্যায় আহত ও নিহতদের স্মরণে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।



ফেসবুক কর্নার