August 18, 2026, 2:21 am
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

নিয়ামতপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নওগাঁ-১(সাপাহার পোরশা,নিয়ামতপুর) আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম কে বিজয়ী করার লক্ষ্যে নিয়ামতপুরে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নিয়ামতপুর উপজেলার বামইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১ দলীয় ঐক্যের ব্যানারে এ জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সারা দেশে বিএনপি পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে এবং মা-বোনদের ওপর নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িত রয়েছে। তারা বলেন, আগামী ১২ তারিখে ব্যালটের মাধ্যমে এসব অন্যায় ও অপকর্মের জবাব দিতে হবে। গণতন্ত্র রক্ষার একমাত্র হাতিয়ার হচ্ছে ভোট।
বক্তারা আরও বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, পোরশা উপজেলা জামায়াতের আমির সাগর আলী, সেক্রেটারি মো. শরিফুল ইসলাম এবং এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ১নং যুগ্ম সদস্য সচিব নিষাদ আহমেদ।
এসময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জনসভা থেকে নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।



ফেসবুক কর্নার