August 15, 2026, 9:06 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

মোঃ ইসমাইল হোসেন

 বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির আরও অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে গত বুধবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই দিনের পরীক্ষাও স্থগিত করা হয়। সেই পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ হয়নি। সেসময়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কেবল চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার বুধবারের সকল বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা— বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন জেলায় স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে— সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা।



ফেসবুক কর্নার