August 18, 2026, 2:33 am
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

বটিয়াঘাটা হাসপাতাল মোড় কল্যাণ সংঘের উদ্যোগে অসুস্থ শিশুর চিকিৎসায় ২০ হাজার টাকার অনুদান প্রদান

অভয়নগর প্রতিবেদক

 

বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা হাসপাতাল মোড় কল্যাণ সংঘের মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন কল্যাণ সংঘের সভাপতি অধ্যাপক নেহাল উদ্দিন মুন্সি, বিসিএস (গণিত)।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সি, বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাহবুবুর রহমান, উপজেলা জামে মসজিদের খতিব আব্দুল হাকিম, ২ নং ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমেদ, উপদেষ্টা চান মিয়া, হাফেজ হেদায়েতুল্লাহ, সদস্য আব্দুল আলিম সরকার, মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামানসহ কল্যাণ সংঘের প্রায় শতাধিক সদস্য।
সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি হাসপাতাল মোড় এলাকার ইস্রাফিলের মেয়ে মিমের হৃদরোগজনিত জটিলতার চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বটিয়াঘাটা হাসপাতাল মোড় কল্যাণ সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার