August 17, 2026, 5:08 pm
শিরোনাম :
দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার

বাঁশি চাওয়াকে কেন্দ্র করে ঝিকরগাছায় তরুণকে কুপিয়ে জখমের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনিয়ালী গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে একটি বাঁশি চাওয়ার ঘটনাকে ঘিরে তানভীর হোসেন (১৮) নামে এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের বাবা শওকত আলী বাদী হয়ে অভিযুক্ত হাসান আলীর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে বেনিয়ালী বাজারে স্থানীয়দের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখছিলেন তানভীর হোসেন। এ সময় তার কাছে থাকা একটি বাঁশি চাইলে একই গ্রামের আব্দুল করিমের ছেলে হাসান আলী (১৯) তা দিতে অস্বীকৃতি জানানোর ঘটনায় ক্ষিপ্ত হন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরদিন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তানভীর বেনিয়ালী বাজারে যাওয়ার পথে হাসানের বাড়ির সামনে পৌঁছালে হাসান তার ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো বার্মিজ চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করলে আত্মরক্ষার সময় তানভীরের বাম কান ও মাথায় গুরুতর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তানভীরের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত তানভীরকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার