August 17, 2026, 4:08 pm
শিরোনাম :
পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

বিজয় দিবসে ঝিনাইদহে প্রেসক্লাবের বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name

পাপন চৌধুরী
ঝিনাইদহ প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও পুষ্পডালা নিবেদন কর্মসূচি পালন করেছে “সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ”। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রেসক্লাবের উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।
“সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ”-এর সভাপতি মোঃ ফজলুল কবির গামার নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পডালা অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা।
বর্ণাঢ্য বিজয় মিছিলে উপস্থিত ছিলেন “সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ”-এর উপদেষ্টা মোঃ আশরাফুল জামান (সম্পাদক, দি ক্রাইম রিপোর্ট), সভাপতি মোঃ ফজলুল কবির গামা, সাধারণ সম্পাদক পাপন চৌধুরী, সদস্য মাজেদ শাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবাইদা তাসমিম সেতু, জান্নাতুল ফেরদৌস ঋতু প্রমুখ। এছাড়া সাব-ইন্সপেক্টর মুরাদুজ্জামান (ডিবি) ও তার সহকারী পুলিশ সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজনরা কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ-এর সভাপতি মোঃ ফজলুল কবির গামা বলেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব। মহান বিজয় দিবসে শহীদদের স্মরণ করা এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করাই আমাদের নৈতিক দায়িত্ব। স্বাধীনতার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
একই দিনে মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক, সদর থানা পুলিশের সদস্যরা, আনসার বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং নানা সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।



ফেসবুক কর্নার