August 15, 2026, 6:54 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ে করার কারণ জানালেন মৌসুমী

অভয়নগর প্রতিবেদক

মা হওয়ার পাশাপাশি দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। গত শুক্রবার সেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। মৌসুমীর মা ও বিয়ে হওয়ার খবরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ের বিষয়টি। এবার জানালেন স্বামী হিসেবে এই বন্ধুকে বেছে নেওয়ার কারণ।

মৌসুমীর দ্বিতীয় স্বামীর নাম আবদুল ওয়াদুদ। তাদের ১৪ বছরের বন্ধুত্ব। কেন কাছের বন্ধুকে বিয়ে করলেন? এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের মৌসুমী হামিদ বলেন, ওয়াদুদ আমার সবকিছুতেই পাশে থাকে। দুজনই একটা সময় একা ছিলাম। দুজনই সংসার করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাটে–বলে মিলছিল না। জীবনে তো এমনটা কখনও কখনও হয়, হয়তো সামনেই আপনজন থাকে, কিন্তু নজরে পড়ে না। আমি চাইতাম সংসারি হতে, সে–ও এমনটাই চাইত। নিজেদের মধ্যে আড্ডা–কথাবার্তার মধ্য দিয়ে মনে হয়েছে, আমরা কেন সেরা বন্ধু থেকে পার্টনার হতে পারি না। আমাদের নিজেদের প্রতি সেই সম্মানটা আছে। আমাদের স্বপ্নটাও এক। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই, পরেই বিয়ে করি।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে অন্তঃসত্ত্বার খবর সবাইকে জানান মৌসুমী। সেখানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন স্বামী আব্দুল ওয়াদুদকে। তিনি বলেন, আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এজন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।

গেল মার্চে প্রথম স্বামী রানার সঙ্গে মৌসুমীর বিচ্ছেদের খবর সামনে আসে। সে সময় জানা যায়, স্বামীর পরকীয়ার জেরে ঘর ভেঙেছে তার। গত বছর নভেম্বর থেকে আলাদা থাকছেন তারা। মৌসুমিও বিষয়টি নিয়ে চুপ ছিলেন।

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।

মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।



ফেসবুক কর্নার