August 15, 2026, 6:54 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

মোঃ ইসমাইল হোসেন

 রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সাময়িকভাবে সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
হাফিজ উদ্দিন বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য শপথ নেওয়া হয়েছিল। একইভাবে ডেপুটি স্পিকার দায়িত্ব গ্রহণের সময় স্পিকারের পদ শূন্য হলে দায়িত্ব পালনের বিষয়টিও শপথের অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা চললেও পরে তিনি নিশ্চিত হয়েছেন যে, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তিনি সাহাবুদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
হাফিজ উদ্দিন আরও বলেন, অতীতের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সব সময় সমর্থন ও সম্মান দেখিয়েছেন বলে তিনি মনে করেন



ফেসবুক কর্নার