August 15, 2026, 11:22 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ভোটের আচরণবিধি নিশ্চিতে আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন। ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ দিনই নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মোহাম্মদ মনির হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে নামার বিষয়ে চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠান।
এতে বলা হয়, নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি প্রতিপালনে প্রতি উপজেলা-থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

চিঠিতে আরও বলা হয়, এ জন্য আচরণবিধি প্রতিপালনে প্রতি উপজেলা-থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



ফেসবুক কর্নার