August 17, 2026, 6:53 pm
শিরোনাম :
৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস বিয়ে নিয়ে গুজবে ক্ষুব্ধ পূজা চেরী, বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’ গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হ*ত্যা ও মরদেহে আ*গুন দেয়ার ঘটনায় আ*টক ৭

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেয়ার ঘটনায় ৭ জনকে আটক করেছে র‍্যাব। শনিবার (২০ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাব-১৪।
আটকরা হলেন, লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী(৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মিরাজ হোসেন আকন (৪৬)।

র‌্যাব জানায়, দিপু চন্দ্র দাশকে পিটিয়ে হত্যার ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপুকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় শুক্রবার ভালুকা থানায় নিহতের ভাই বাদি হয়ে মামলা করেন। পুলিশ জানায়, নিহত দিপু চন্দ্র দাশের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছিল।



ফেসবুক কর্নার