August 17, 2026, 4:12 pm
শিরোনাম :
পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

মাকে দেখতে কারাগার থেকে পালানো হাজতি তিন ঘণ্টার মধ্যেই ফের আটক

খুলনা অফিস

খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি (২৮) পালানোর প্রায় তিন ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পুনরায় আটক হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তিনি কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান। ঘটনা জানাজানি হওয়ার পরপরই কারা কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। পরে রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে পুনরায় খুলনা জেলা কারাগারে নেওয়া হয়।
আটক ইমন মাঝি সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার আব্দুল মাঝির ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, অসুস্থ মাকে দেখতে তিনি কারাগার থেকে পালিয়ে নিজ বাড়িতে যান। সেখানে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া হাজতিকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। তিনি কীভাবে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে পালাতে সক্ষম হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও গাফিলতি বা সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে খুলনা জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার