August 17, 2026, 2:26 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার ভারতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির

সুমন ঘোষ ভ্রাম্যমান প্রতিনিধি

বিদেশি ফল অ্যাভোকাডো এখন চাষ হচ্ছে মাগুরার মাটিতে। প্রচলিত ধান, পাট ও মৌসুমি সবজির পাশাপাশি উচ্চমূল্যের বিদেশি ফল চাষে স্থানীয় কৃষকদের আগ্রহ বাড়ছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অ্যাভোকাডো চাষে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা নাসির হোসেন।
মাত্র ১২টি চারা দিয়ে অ্যাভোকাডো চাষের যাত্রা শুরু করেন নাসির হোসেন। সময়ের সঙ্গে গাছগুলো বেড়ে উঠেছে। বর্তমানে তাঁর বাগানের ডজনখানেক গাছে ঝুলছে সবুজ অ্যাভোকাডো। বিদেশি এই ফল চাষ করে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তিনি।
নাসির হোসেনের অ্যাভোকাডো বাগান মাগুরার কৃষিতে বৈচিত্র্য আনার একটি সম্ভাবনাময় দৃষ্টান্ত হয়ে উঠেছে। স্থানীয় মাটি ও পরিবেশের সঙ্গে অ্যাভোকাডো গাছ মানিয়ে নিয়ে ফলন দেওয়ায় বিদেশি ফলটির চাষ নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে।
নাসির হোসেন জানান, অ্যাভোকাডো চাষে ভালো সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে অল্পসংখ্যক চারা দিয়ে চাষ শুরু করলেও ফলন ও বাজারের সম্ভাবনা দেখে তিনি ভবিষ্যতে বাগান আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের বিদেশি ফলের চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকদের আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। মাগুরার মাটিতে নাসির হোসেনের অ্যাভোকাডো চাষ সেই সম্ভাবনারই একটি উদাহরণ।



ফেসবুক কর্নার