August 17, 2026, 5:03 pm
শিরোনাম :
দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার

রাতে আ*টক, ভোরে মিলল নারীর ঝুলন্ত ম*রদেহ

Reporter Name

কুমিল্লা ব্যুরো

কুমিল্লার হোমনা থানা হাজতে ববিতা খাতুন নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।

জানা গেছে, কুমিল্লার হোমনা উপজেলা আসাদপুর ইউনিয়ন ঘনিয়ারচর গ্রামের প্রবাসী স্বামী খলিল মিয়ার দুই স্ত্রী। তাদের (সতীন) মধ্যে বুধবার ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট সতীনের ছুরিকাঘাতে বড় সতীন কোহিনুর ও তার ১২ বছরের ছেলে সায়মন গুরুতর আহত হয়।

আরও জানা গেছে, স্থানীয়রা তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত মা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় হোমনা থানা পুলিশ ছোট স্ত্রী ববিতা খাতুনকে আটক করে। বৃহস্পতিবার ভোরে তিনি আত্মহত্যা করেন।

হোমনা সার্কেল এএসপি করিম ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে বলেন, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫টায় আত্মহত্যার ঘটনা ঘটে। ঘটনার পর তদন্ত চলছে।



ফেসবুক কর্নার