August 18, 2026, 2:28 am
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

লাশবাহী গাড়ির সাথে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আ*হত ২

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা–বগুড়া মহাসড়কে লাশবাহী একটি গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক আহত হয়েছেন। আহতদের মধ্যে লাশবাহী গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে রায়গঞ্জ উপজেলার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাইওয়ে পুলিশের ওসি ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা–বগুড়া মহাসড়কের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে চালক ও পথচারীদের সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার