August 17, 2026, 5:50 pm
শিরোনাম :
বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীফ উসমান হাদীর পক্ষে গণপ্রতিবাদ—মহাসড়কে জনতার শক্ত অবস্থান

Reporter Name

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)

শরীফ উসমান হাদীর পক্ষে গণপ্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক। আজ ১৯ডিসেম্বর  রাত ১২টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া বটতলী স্টেশনের পুলিশ বক্সের সামনে শত শত মানুষ অংশ নেন এ প্রতিবাদ মিছিলে। ঠানা ৪০মিনিট সময় ধরে যান চলাচলে বন্ধ থাকে ।

প্রতিবাদকারীরা শরীফ উসমান হাদীর নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাঁর বিরুদ্ধে চলমান ঘটনাকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে আমাদের অবস্থান চলবে।তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায্য সমাধানের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণকারী এইচ আর শহীদ নামের এক ব্যক্তি জানায় ,  হাদির হয়ে আমরা লড়ে যাবো, যতদিন এ দেশে হাদির অস্তিত্ব থাকবে, ততদিন এদেশে ভারতি আধিপত্য থাকতে দিবো না।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়



ফেসবুক কর্নার