August 15, 2026, 7:01 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দশ দিনের মধ্যেই ফের সাজার মুখে পড়তে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার শুধু শেখ হাসিনা এক নন, সাজা পেতে পারেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও।
মূলত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক ৬ মামলার মধ্যে পৃথক তিন মামলায় এই তিনজনসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন আদালত।

এতে দোষী সাব্যস্ত হলে এই তিনজনের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। প্লট দুর্নীতির মামলাগুলোতে একমাত্র আত্মসমর্পণকারী আসামি রাজউকের সাবেক সদস্য (ভূমি-এস্টেট) খুরশীদ আলম। তিনি ছাড়া বাকি কেউই এ মামলায় আদালতে হাজির হননি।
গত ১৭ নভেম্বর আত্মপক্ষ সমর্থনে আসামি খুরশীদ আলম নিজেকে নির্দোষ দাবি করেন। অন্য আসামিরা পলাতক থাকায় নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। পরে গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি। ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ, জালিয়াতি ও অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।



ফেসবুক কর্নার