August 15, 2026, 7:59 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় মামলা থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে জেড আই খান পান্না বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।
অপরদিকে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে, তার ফরমাল চিঠি (আনুষ্ঠানিক পত্র) এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে (আনুষ্ঠানিক প্রক্রিয়ায়) পদত্যাগের বিষয়টি জানাব।

তবে, ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ভিডিও বার্তায় তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন।
এছাড়া নিজের বন্ধুর পক্ষে লড়ার কথা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমি এ মামলায় তার পক্ষে লড়ব।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেয়।



ফেসবুক কর্নার