August 15, 2026, 9:06 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সচিবালয়ে যাওয়া নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কোন্দল, সাংবাদিকের গায়ে হাত

ইসমাইল হোসেন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির প্রেক্ষিতে দ্বিতীয় দিনে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। তবে সচিবালয়ে যাওয়া নিয়ে নিজেদের মধ্যেই জড়িয়েছেন কোন্দলে। গ্রুপিং দেখা দেওয়ার পর সাংবাদিকের গায়ে হাত দেওয়ার অভিযোগও উঠেছে কয়েকটি শিক্ষার্থীর বিরুদ্ধে।

বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকায় রাস্তায় নামেন শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব থেকে সচিবালয় অভিমুখে রওনা হন কিছু পরীক্ষার্থী। এ সময় সচিবালয় এলাকার সড়কে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের আশপাশে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা কার্যকর করেছে পুলিশ।

সচিবালয় সড়কের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করা নিয়ে দ্বন্দ্বে জড়ান। নিজেদের মধ্যেই তৈরি হয়ে গ্রুপিং। এমনকি সাংবাদিকরা তাদের সচিবালয়ে কার সাথে দেখা করবেন এমন প্রশ্নের কোনো উত্তরও তারা দিতে পারেননি।

বরং সাংবাদিকদের সঙ্গেও খারাপ আচরণ করেন কিছু শিক্ষার্থী। কেউ কেউ আবার সাংবাদিকদের গায়েও হাত তোলেন। যদিও সচিবালয়ের সামনে খুব বেশি শিক্ষার্থীকে দেখা যায়নি।



ফেসবুক কর্নার