August 15, 2026, 6:54 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধের মামলা যাচাই বাছাই করে দেখা হবে: আইনমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি যাচাই বাছাই করে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। তিনি বলেন, এ মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা তাও দেখা হবে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২৪ অক্টোবর পর্যন্ত সময় থাকায় বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। কে রাষ্ট্রপতি হবেন, এটি সময় বলে দেবে।
তিনি বলেন, আগামী কেবিনেটে ১৩৩ টি অধ্যাদেশ ও গুম প্রতিরোধ বিষয়ক অধ্যাদেশের বিষয়টি উঠবে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেকোনো রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার। তবে রাজনৈতিক হলেও, কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না



ফেসবুক কর্নার